বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

মগবাজার মোড়ে জেড অ্যান্ড জেড ফার্মা ফার্মেসী উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : যাত্রা শুরু করলো জেড অ্যান্ড জেড ফার্মা নির্ভেজাল ঔষধে নিরাপদ স্বাস্থ্য শ্লোগান নিয়ে রাজধানীর মগবাজার মোড়ে যাত্রা শুরু করলো নতুন ফার্মেসী জেড অ্যান্ড জেড ফার্মা। মঙ্গলবার সকালে নতুন এই ফার্মেসিটির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার। মগবাজার মোড়ে আদ দ্বীন হাসপাতালের গলির মুখে ফার্মেসিটি প্রায় বারোশো স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত। দৈনন্দিন ঔষধ পাইকারী ও খুচরা বিক্রয়ের পাশাপাশি রয়েছে শিশুখাদ্য, মা ও শিশু সামগ্রী, প্রসাধনী ও অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার মেহেদী হাসান বাবু জানান সব ঠিক থাকলে শিগগিরই জেড অ্যান্ড জেড ফার্মার আরো একাধিক শাখা খোলা হবে। সঙ্গে তিনি এও বলেন মূলত ভেজাল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ছোবল থেকে নির্ভেজাল সেবা দেয়ার অভিপ্রায়ে এই ফার্মার যাত্রা। এটি সরকারি বিধি মোতাবেক মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে উদ্বোধনের পর ডিআইজি হাবিবুর রহমান ফার্মেসির ভেতরে প্রবেশ করে ফার্মেসিটি ঘুরে দেখেন। ফার্মেসির ইন্টেরিয়রের প্রশংসা করেন এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিদ্দিকী ও ফার্মেসি পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com