বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নটা ছিল বহুদিনের, শ্রীলঙ্কার মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জয়। এতদিন সেটি অধরাই ছিল।
এবার ওয়ানডেতে সুযোগ পেয়েও হাতছাড়া হয়। তবে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়তে আর ভুল করেনি বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে আজ তানজিদ হাসান তামিমের দাপুটে ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এতে লিটন দাসের অধিনায়কত্বের শুরুটাও হলো সফলতা দিয়ে। কলম্বোয় ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ অবশ্য শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরেন পারভেজ হোসেন ইমন, টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি।
তবে ওপেনিং জুটি ভাঙলেও, লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ান তানজিদ। দুজনে গড়েন ৭৪ রানের কার্যকর জুটি। ৩২ রানে লিটন আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।
৬ ছক্কা ও ১ চারে সাজানো ৪৭ বলের ঝোড়ো ইনিংসে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান এই তরুণ। তার স্ট্রাইকরেট ছিল ১৫৫.৩১। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে (১ চার, ১ ছক্কা)।
তবে এই জয়ে ব্যাটারদের অবদান যতটা, বোলারদের সেটি ছিল আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বল হাতে দুর্দান্ত করেন শেখ মেহেদী হাসান। সুযোগ পেয়ে চেনা ছন্দে ফিরেই স্পিন জাদুতে আটকে ফেলেন লঙ্কান টপ অর্ডারকে।
মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। আগেরটি ছিল ১৩ রানে ৪ উইকেট, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে।
মেহেদীর ঘূর্ণিতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। ২০ ওভারে তারা তুলতে পারে মাত্র ১৩২ রান। লক্ষ্য ছোট হওয়ায় বাকি কাজটা সহজেই সেরে ফেলেন ব্যাটাররা। আর তাতেই রচিত হলো ইতিহাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com