সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাজে শুরুর পর দলের হাল ধরলেন জাকের আলি অনিক ও মাহেদি হাসান। তাদের দারুণ জুটির পর দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে ফিফটি পূর্ণ করেন জাকের। দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। এই রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটাও হয় একইভাবে। শেষদিকে ফাহিম আশরাফ চেষ্টা চালালেও ব্যর্থ হন। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সঙ্গে গড়েছে ইতিহাসও; প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে স্বাগতিক এই দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। লম্বা সময় পর একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে ৩ রানে তিনি বিদায় নেন। দ্রুত ফেরেন লিটন দাসও। তার ব্যাট থেকে আসে ৮ রান। তাওহীদ হৃদয় নেমে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। গত ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমনও আজ জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে শিকার হন পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। লম্বা সময় পর একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে ৩ রানে তিনি বিদায় নেন। দ্রুত ফেরেন লিটন দাসও। তার ব্যাট থেকে আসে ৮ রান। তাওহীদ হৃদয় নেমে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। গত ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমনও আজ জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে শিকার হন পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের। বড় ধাক্কা সামলে পঞ্চম উইকেটে জাকের আলির সঙ্গে জুটি গড়েন মাহেদি হাসান। ৪৯ বলে ৫৩ রানের জুটিতে দলকে তারা ম্যাচে ফেরান। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাহেদি ৩৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর একাই লড়েন জাকের আলি। ৪৬ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন ৫৫ রান করে। তার ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৫ ছক্কায়। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও দানিয়াল। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ। রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে সাইম আইয়ুবের রান আউট দিয়ে শুরুটা হয়। পরের ওভারে মোহাম্মদ হারিস বিদায় নেন শূন্য রানে। চতুর্থ ওভারে ফখর জামান (৮) শিকার হন শরিফুল ইসলামের। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে পরপর দুই বলে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৯ রান করে শিকার হন মাহেদি হাসানের। প্রতিরোধ গড়ার চেষ্টা করে খুশদিল শাহ অবশ্য ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি এসে ১৩ বলে করেন ১৯ রান। শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়। শেষ ওভারে মোস্তাফিজের বলে দানিয়াল বিদায় নিলে গুটিয়ে যায় পাকিস্তান। ১১ বলে ১৭ রান করে অভিষিক্ত এই পাক ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন শরিফুল। দুটি করে উইকেট নেন তানজিম ও মাহেদি। একটি করে পান রিশাদ ও মোস্তাফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com