স্টাফ রিপোর্টার : সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ বাল্লা বিওপির টহলদল কর্তৃক চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি ব্যাটারিচালিত অটো গাড়িসহ ০১ জন আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা।
বিজিবি’র সূত্রে জানায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিটে বাল্লা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত পিলার নং-১৯৬৬/এম হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাটানীপাড় নামক স্থানে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি ব্যাটারি চালিত অটো গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয় এবং অটো গাড়িসহ ০১ জন আসামীকে আটক করা হয়।
*আটককৃত আসামীর পরিচয়ঃ মোঃ ময়না মিয়া (৪১), পিতা-মোঃ সৈয়দ আলী, গ্রাম-টেকেরঘাট, পোস্ট-গাজীপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।*
*উল্লেখ্য,* গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুরুপভাবে বাল্লা বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দিঘীরপাড় নামক স্থানে হতে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, ০১টি ব্যাটারি চালিত অটো গাড়ি এবং আক্রমণের চেষ্টায় ব্যবহৃত ০১টি দেশীয় অস্ত্র (রামদা) এবং ০২ জন আসামীসহ আটক করে এবং মালামাল জব্দ করাকালীন ০২ জন আসামী দৌড়ে পালিয়ে যায়।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি’র কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় চোরাচালান প্রতিরোধ ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
Leave a Reply