শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাটে চাঞ্চল্যকর প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৫ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউসার মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলিরাজাপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গত ২৩ জুন চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আলিরাজাপুর এলাকায় এক প্রতিবন্ধি তরুণী (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে কাউসার মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারী স্থানীয় ইউপি সদস্যকে অবগত করে বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি চুনারুঘাট থানায় হাজির হয়ে অভিযোগ করেন। থানায় ধর্ষণের অভিযোগে কাউসার মিয়া ও তার দুই ছেলেকে আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেক্তভোগী রাতে আম খোড়াতে গেলে
কাউসার মিয়া তাকে ভয় দেখিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকেই কাউসার মিয়া পলাতক ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, পলাতক অবস্থায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

র‌্যাব-৯ বলে, ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় চুনারুঘাট থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা আরও বলেন, নারী ও শিশুর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত কাউছার মিয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com