স্টাফ রিপোর্টার: গতকাল ০২/০৮/২০২৬ খ্রি. রাত ০২.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১৪০ (একশত চল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা এবং গ্রেফতারকৃত সজিব মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ আলমগীর
পিতা- আহাম্মদ মিয়া
সাং- হাজীপুর
থানা- নরসিংদী সদর
২। সজিব মিয়া
পিতা- কাজল মিয়া
সাং- রতনপুর
থানা- রায়পুরা
উভয় জেলা- নরসিংদী
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply