শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন হবিগঞ্জ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ বিশ্বের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন (Law) বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তার এ অর্জনে চুনারুঘাটের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

দীপ্তিতা দাশের বাবা দিলীপ দাশ, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং লাখাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক। তার মা মিতা দাশ, জোয়ারমাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার দাদু প্রয়াত নিরঞ্জন দাশ (নিরঞ্জন সিটি) এবং দিদা চপলা দাশ।

ডিসিপি হাই স্কুলের শিক্ষক সাদ্দাম হোসেন জানান, দীপ্তিতা দাশের এ সাফল্য চুনারুঘাটের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। দীর্ঘদিন ধরে চুনারুঘাটের শিক্ষার্থীরা দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখলেও, এমন অর্জন সেই স্বপ্নকে আরও বাস্তব ও দৃশ্যমান করে তুলেছেন।

চুনারুঘাটের শিক্ষানুরাগীরা বলেন, দীপ্তিতা দাশ চুনারুঘাটের সন্তান একজন আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক। তার সাফল্য অনুসরণ করে উপজেলার আরও শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অর্জন করবে—এমন প্রত্যাশা তাদের।

দীপ্তিতার এ অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com