বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৭০ বছরের বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে এলাকার একটি প্রভাবশালী ভূমিকেখো চক্র। জানাযায়, চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে মোছাঃ মালেকা খাতুনের (৭০) ৭৪শতক ভূমি দখল করার পায়তারা করছে একই গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোঃ শফিক মিয়া (৬৫), মৃত হাজ্বী তারা মিয়ার ছেলে নূরুল ইসলাম (৬৫), হাজ্বী মোঃ সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), ও মোঃ রহমান মিয়ার স্ত্রী মোছাঃ জ্যোৎস্না খাতুন (৪০) সহ একদল ভূমিকেখো চক্র। গত ৭ এপ্রিল সকাল ৯ঘটিকার সময় ঐ ভূমিকেখো চক্রটি মালেকা খাতুনের জমি দখল করতে যায়। এসময় মালেকা খাতুন বাধা দিলে ভূমিকেখো চক্রটি তাকে মারধর করে । ঘটনার পরে মালেকা খাতুন প্রাণভয়ে পীরেরগাও সরকার বাড়ির তার চাচাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন এবং চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পর চুনারুঘাট থানার দারোগা কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান। থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য তারা মিয়ার ছেলে আবিদ মিয়া, মৃত আবদাল মিয়ার ছেলে দুহা মিয়া, মৃত আব্দুল মজিদের ছেলে ইকবাল মিয়া, মৃত আলফি মিয়ার ছেলে হাসন আলী, হাসন আলীর স্ত্রী জাহানারা, মৃত ফরিদ মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, আব্দুর রহমান এর মেয়ে আকলিমা আক্তারসহ ঐ ভূমিকেখো চক্রটি মালেকাকে প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করছে। তাদের ভয়ে মালেকা বিচারের আশায় স্থানীয় ময়মরুব্বীদের কাছে ধন্না দিচ্ছেন। মালেকা খাতুন এ বিষয়ে সংস্লীষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com