সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

মাধবপুরে অযত্নে অবহেলায় পড়ে আছে স্টেডিয়াম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৯০ বার পঠিত

ইয়াছিন তন্ময়:- মাধবপুর উপজেলা সদরের একমাত্র স্টেডিয়ামটি অযত্নে ও অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে বর্জ্য ফেলা হচ্ছে।
ফলে ধীরে ধীরে মাঠের জায়গা দখল হয়ে যাচ্ছে। আবার এইসব বর্জ্য ও আবর্জনার কারনে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে ও নানান রোগবালাই ছড়াচ্ছে ব্যাহত হচ্ছে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ।

মাঠের ভীতরে জন্ম নিয়েছে অসংখ্য ছোট বড় গাছ ও ছোট বড় অনেক গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তগুলি পানিতে ভরে যায় দেখলে মনে হবে ছোট ডোবা বা নালা ।

মাঠের পশ্চিম দিকে একটি দর্শক গ্যালারি আছে যেটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে আছে। মাঠটি রক্ষায় যতাযত কতৃপক্ষের নেই কোন ধরনের নজরদারি।

এদিকে উপজেলা সদরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য উপজেলা সদরে অবস্থিত একমাত্র স্টেডিয়ামটি ছাড়া বিকল্প অন্য কোন স্টেডিয়াম না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

ফলে অধিকাংশ শিক্ষার্থীবিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা,গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা,ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান স্টেডিয়ামে আয়োজিত হতো।

কিন্তু বর্তমানে স্টেডিয়ামের দুরবস্থার কারনে কোন কিছুই অনুষ্ঠিত হয় না।

এদিকে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মাধবপুর উপজেলা সদরে আধুনিক ও উন্নত একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে কিনা জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুকুমল রায় বলেন,গত দুই বছর যাবত টেন্ডার সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেন্ডার আহবানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com