বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্বাস্থ্যসেবা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড সংক্রান্ত” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব ড. জি.এম. সরফরাজ। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরীর সভাপতিত্বে ও অগ্রণী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বশির আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাঈদ ইমরান, স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা সহ শিক্ষকবৃন্দ। বক্তারা বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো আকস্মিক দুর্ঘটনা বা অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা বা ফাস্ট এইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে সঠিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্টদের ফাস্ট এইড বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি।”
সভাপতির বক্তব্যে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে ফাস্ট এইড কিটের ব্যবহার, জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রক্তপাত বন্ধ করা, ব্যান্ডেজ বাঁধা এবং প্রাথমিক জীবনরক্ষাকারী কৌশলসমূহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন চুনারুঘাট হাসপাতালের ডাক্তার মোঃ সাঈদ ইমরান অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের জন্য ফাস্ট এইড বক্স ও জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com