স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ০৪.৪৫ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত দক্ষিণ শাহীবাগ সাকিনের আবুল কালাম এর মালিকানা ৩য় তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী ১। পলাশ দেব (২৮), পিতা-সুধীর দেব, সাং-কাজিরহাটা, ইউপি-০৫নং লামাতাসি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২। শাহরিয়া সৈকত শিশির (২৬), পিতা-মৃত আশরাফ আলী, সাং-মহাজনপাড়া, ইউপি-০৪নং শেখপুরা, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, এপি-শাহীবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার দ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply