শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

জামাল হোসেন লিটন (চুনারুঘাট) : আজ রবিবার ৬ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০ তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

তিনি পাকিস্তান আমলে একবার এবং স্বাধীনতার পর বারবার চুনারঘাট সদর ইউপির চেয়ারম্যান ছিলেন। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন।

স্বেচ্ছা শ্রমের এ কাজের জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পদক পেয়েছিলেন এবং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
চুনারুঘাটে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি জমি দান করেন। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয় অন্যতম দাতা। চুনারুঘাট সদর ঈদগাহ, সাহিত্য নিকেতন এবং চুনারুঘাট শ্মশান কমিটির সভাপতি ছিলেন।

পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের সভাপতি এবং পরবর্তীকালে ১৯৭৯ সালে চুনারুঘাট থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।আমি ফোন দিতাছি উল্লেখ্য যে তিনি, চুনারঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন,আশার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়াস উদ্দিন খসরু, বিশিষ্ট মুরুব্বী আলাউদ্দিন ও সমাজসেবক নাসির উদ্দিনের গর্বিত পিতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com