মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

বাহুবলে ধান খাওয়াকে কেন্দ্র করে দু,পক্ষের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ২০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪২৭ বার পঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ প্রায় ২০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে (২৮শে মার্চ) শনিবার বেলা দেড়টার দিকে। জানা যায়,উপজেলার বক্তারপুর গ্রামের মনফর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র সোহাগ মিয়া (১৫) গরু নিয়ে গ্রামের পাশের একটি ডোবায় যান।
এসময় সোহাগ মিয়ার গরু,একই গ্রামের জাহির মিয়ার ছেলে শাকিল মিয়ার ধান ক্ষেত্রের কিছু অংশ খেয়ে ফেলে।

এ নিয়ে সোহাগ ও শাকিল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। তাদের বিষয়টি মিমাংসার জন্য গ্রামের মুরুব্বিরা উদ্যোগ নেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে জাহির মিয়ার ছেলে শাকিল (১৮) হাসিম মিয়ার ছেলে হেলাল মিয়া (২২) ও সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৩) মিলে সোহাগ মিয়াকে মারধোর করেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার বেলা এক ঘটিকার দিকে সফর আলীর ছেলে সেলিম আহমেদ (১৮) মসজিদে নামাজ পড়তে আসলে সোহাগ ও তার সহযোগীরা সেলিমকে মারধোর করার প্রস্তুতি নেয়। এমতাবস্থায় প্রতিবেশী আমজদ আলীর লোকজন সেলিমের পক্ষ নিলে সোহাগের লোকজনের সাথে জাহির মিয়া ও আমজদ আলীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহতরা হলেন, আজিজুল এর ছেলে জুয়েল মিয়া(২২) মনফর আলীর ছেলে সোহাগ মিয়া(১৫)
মেয়ে পারভীন আক্তার (৩০) মনফর আলীর ছেলে আব্দাল মিয়া(২৭) পন্ডিত মিয়া(৬০)মোতাহির মিয়া(৩০) সেলিম আহমেদ(১৮)আমজদ আলী(৭০) আফরোজ মিয়া, আচান মিয়া(৪৫) সিজিল মিয়া(৬০) আহত হন।

তাদেরকে হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আনছুর রহমান ও এএসআই মাজেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com