মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বাহুবলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চকলেট, কাপড়সহ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার আটককৃত মালামাল জেলা কাষ্টমস অফিসে জমা দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার পুটিজুরি এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিটকেট চকলেট ১৪ হাজার ১৯২ পিস, বিভিন্ন প্রকার ক্রীম ও অয়েন্টমেন্ট ৪১ হাজার ৭২৭ পিস, বিভিন্ন প্রকার ট্যাবলেট ৯ লাখ ৭২ হাজার পিস, ভিকস্ কফ ড্রপস লজেন্স ১ হাজার ৪৭৬ প্যাকেট, স্যুটের কাপড় ১ হাজার ১১৫ মিটার, বিভিন্ন প্রকার জর্জেট কাপড় ৬ হাজার ৩৮৯ মিটার, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ৫ হাজার ৯৯০ পিস। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা। বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি জানান, বিজিবি’র চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’র প্রত্য দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় অবৈধ মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে রাস্তায় ফাঁদ পেতে থাকে। মহাসড়কে টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানের চালক গাড়িটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি’র টহল দল ধাওয়া করলে প্রায় ৩০ কিঃ মিঃ দূরে বাহুবল উপজেলার পুটিজুরি নামক স্থানে কাভার্ডভ্যানটির চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানকৃত এসব ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com