সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

বাহুবলে পুলিশ কর্মকর্তার গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন ডিআইজি আতিকা ও চালক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়েল পুলিশের ডিআইজি’র গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে হাইওয়েল পুলিশের ডিআইজি আতিকা ইসলাম ও তার ড্রাইভার নাজির উদ্দিন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ডিআইজি আতিকা ইসলামকে বহনকারী গাড়ীটি (ঢাকা মেট্রো-ঘ-১৪-২৫৫৬) ধুমড়ে মুচড়ে গেছে। জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় হাইওয়েল পুলিশের ডিআইজি আতিকা ইসলাম। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গাড়ীটি পাশর্^বর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ড্রাইভার নাজির মিয়া (৩৩) বগুড়া জেলার সোনাতলা থানার ফুলবাড়িয়া গ্রামের লুৎফুর মিয়ার আপন পুত্র। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com