সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সিটকো গ্যাস পাম্পের দক্ষিণ পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ জুলাই রাত ৮ টার দিকে মিরপুর গ্যাস পাম্পের দক্ষিণে। জানা যায়, কুমিল্লা জেলার চান্দীনা উপজেলার কংগাই গ্রামের ববিন্দ্র নন্দীর ছেলে বাঁধন (২২) ও সন্তোষ ভুঁইয়ার ছেলে অরূপ ভুঁইয়া (২৬) দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ নতুন বাজার আগাতা পোল্ট্রি ফার্মে চাকরি করে আসছেন। মঙ্গলবার রাত প্রায় ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে মিরপুর সিটকো গ্যাস পাম্পের দক্ষিণ পাশে একটি অজ্ঞাত গাড়ী মোটর সাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com