বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

আমি সাংবাদিক ছিলাম।আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা। চুনারুঘাটে ভোক্তা’র পরিচালক দেবানন্দ।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি। হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা চুনারুঘাটে অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার(৩ডিসেম্বর)দুপুরে চুনারুঘাটে নামমাত্র দুটি দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনা করার সময় স্থানীয় এক সাংবাদিককে তিনি বলেন “আমি সাংবাদিক ছিলাম।আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ বলেন,খবর পেয়ে আমি চুনারুঘাট বাজারে অভিযানে অংশগ্রহণ করেছিলাম।আমি তখন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহাকে বলেছিলাম অভিযানের আগে আপনি যদি চুনারুঘাটের যে কোন একজন সাংবাদিককে অবগত করেন তাহলে আপনার অভিযানে আমাদের অংশগ্রহণ করাটা সহজ হবে।তিনি তখন বলেন আমি হবিগঞ্জের একজন সাংবাদিককে কল দিয়েছিলাম।আমি তখন বললাম চুনারুঘাটে অভিযান করলে চুনারুঘাটের একজন সাংবাদিককে অবগত করলে তো ভালো হয়।তখন তিনি বললেন আমি টিভিতে সাংবাদিকতা করে আসছি।আমাকে সাংবাদিকতা শিখাতে হবে না।আমি অভিযানের ছবিসহ নিউজ হবিগঞ্জের একজন সাংবাদিককে দিলে সবাই পেয়ে যায়।আমি তখন উনাকে বললাম,তাহলে তো চুনারুঘাটের সাংবাদিক আর আপনার প্রয়োজন নেই।তখন তিনি বললেন আপনি শুনে এসেছেন এটাই যথেষ্ট।বিষয়টি জানাজানি হলে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com