বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট-সাটিয়াজুরি রাস্তার ধূলোবালিতে করোনার আশঙ্খায় আতঙ্কিত পথচারীসহ এলাকাবাসী।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬০৭ বার পঠিত
All-focus

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট-সাটিয়াজুরি রাস্তার সংস্কার কাজ প্রায় বছর ১ আগে শুরু করলেও এখন পর্যন্ত শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদার।খানাখন্দে ও মাত্রাতিরিক্ত ধূলোবালির কারণে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় যাতায়াতকারী সর্বসাধারণের।স্থানীয়রা জানান,বিশ্বব্যাপী যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় মানুষ দিশেহারা।ঠিক তখনই দেশের জনগনের প্রতি বাংলাদেশ সরকারের পরামর্শ সচেতন থাকার।বিশেষ করে জনসমাগম,গণজমায়েত ও ধুলোবালি থেকে নিরাপদ দুরত্বে থাকা।

কিন্তু,উল্লেখিত ওই রাস্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ঘুমে বিভোর।রাস্তার কাজ ধীর গতিতে চলছে।সারাদিনে ও দেওয়া হয়না কোন পানি।যে কারণে প্রতিনিয়ত ধুলার কবলে পড়ছে জনসাধারন।রাস্তার আশপাশের বাড়ি-ঘরের মানুষজন ও ধূলায় অতিষ্ট।নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।’এ যেন মরার উপর খড়ার ঘা’।ওই এলাকার লোকজন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে হতাশাগ্রস্হ হয়ে পড়েছেন।

চলছে গাড়ী উড়ছে ধূলা

ধূলোবালির কারণে বায়ু দুষণ।আর বায়ূ দূষণ ও চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি নিয়ে
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লরেন্স বের্কলি ন্যাশনাল ল্যাবরেটরি বলছে, রাসায়নিক মিশ্রণ আছে, এমন দুষিত বায়ুর সংস্পর্শে থাকলে চোখ, নাক বা গলার সংক্রমণ বা ক্ষতির কারণ হতে পারে। সেই সঙ্গে ফুসফুসের নানা জটিলতা, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, মাথাব্যথা, অ্যাজমা এবং নানাবিধ অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে বা এরকম পরিবেশে কাজ করলে ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগের দেখা দিতে পারে। এমনকি সেটা মস্তিষ্ক, লিভার বা কিডনির দীর্ঘমেয়াদি সমস্যাও তৈরি করতে পারে।এলাকাবাসী খুব তাড়াতাড়ি এই অসহনীয় ধুলার কারণে দুষিত বায়ুর কবল থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সংশ্লীষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com