সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)কে গ্রেফতার করে সেনাবাহিনী। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। সেনাবাহিনী জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন এলাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) এর বাড়িতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমানে নেতৃত্বে একদল সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ টাকার সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট, ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়। পরে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com