বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

মাধবপুরে গলা কেটে মেয়েকে হত্যা ॥ ঘাতক পিতা গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে ফোনে কথা বলায় নিজ মেয়ে রানু বেগম (১৫) কে খেজুর গাছ কাটার ধারালে দা দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে পিতা। গতকাল বুধবার আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যাম পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাসিমনগর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, ঘনশ্যামপুর গ্রামের ঘাতক মঈন উদ্দিনের কিশোরী কন্যা মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। ফোনে কথা না বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। গতকাল দুপুরে রানুকে ফোনে কথা বলতে দেখে শাসন করে। এক পর্যায়ে রানু বেগম রেগে গিয়ে পিতার সাথে তর্কে লিপ্ত হয়। এতে পিতা রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানু ঘাড়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলে রানু মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মঈন উদ্দিনকে গ্রেপ্তার করেছে। মঈন উদ্দিন দু,বছর আগে ডুবাই থেকে এসে কৃষি কাজ করতেন। তার ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com