সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন লেগে কয়েকটি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের পেছনে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ময়না মিয়াসহ কয়েকজনের (কাচামাল বিক্রেতার) দোকান ঘর পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংষ্কা করা হচ্ছে। এখানে অনেক কাঁচামালের পাইকারী আড়ৎ ও খুচরা মালামালের দোকান ছিল।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান। আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নেভাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার দুলাল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই একটি সবজির কাঁচামাল দোকান পুড়ে যায়। ধরণা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com