মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত” ৩ পুলিশ আহত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৫৭৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত সসরদার বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সোমবার ভোর রাতে উপজেলার ডেউয়াতলির কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সুলাইমান মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা। এদিকে আহত তিন পুলিশ সদস্যকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন- এএসআই সাদেক, কনস্টেবল আব্দুল্লাহ কবির মাহী, শাহীনুর ইসলাম।

নিহত ডাকাত সরদার সুলেমান

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ কালিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানের টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তাৎক্ষণিক আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদলের একজন গুলিবিদ্ধ ও ৩ পুলিশ গুরুতর আহত হন। সুত্র জানায় সপ্তাহখানেক ব্যবধানে উপজেলার বেশ কয়েটি স্থানে চক্রটি চাবাগানসহ বাসা বাড়িতে হানা দিয়ে আসছিল,ঘটনার পর হতে উপজেলায় এক আতঙ্ক দেখা দেয়। এদিকে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে উপজেলায় বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। চক্রটি ওইদিন রাতে উপজেলার বেশ কয়েক স্থানে ডাকাতির চেষ্টা করে, চুনারুঘাট থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে আটক করতে উল্লেখিত স্থানে অবস্থান নেয়, তখন সময় ডাকতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুরলে পুলিশ পালটা গুলি ছুড়লে তাদের সাথে ধাওয়া পালটা ধাওয়া হয়। একপর্যায় ডাকাত সরদার গুলিবিদ্ধ হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। খবরটি উপজেলায় ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসে। এলাকাবাসী চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কে জীবনের ঝুঁকিনিয়ে ডাকাত সরদারকে আটক করায় অনেকেই ধন্যবাদ জানিয়েছেন,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com