শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

চুনারুঘাটে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের শাহ আলম (৪৫) সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাকে কাছ থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা, চারটি সিমসহ বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার ৬০০ টাকা ও গাঁজা পরিবহন করা বাসটি জব্দ করা হয়। গতকাল রবিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। র‌্যাব সূত্র জানায়, গতকাল রবিবার ভোরে র‌্যাবের দলটি কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ভৈরবের দিক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস থামালে বাস থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদেরকে আটক করা হয়। তারা হলেন চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সফর আলীর ছেলে শাহ আলম, নরসিংদী সদর উপজেলার শোনে গ্রামের মৃত শরিফ মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৪), পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৪) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাবো আটলাশপুর টেকপাড়া গ্রামের নওশের আলী মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৩০)। র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com