মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাশ ছেড়ে পিতৃগৃৃহে আসা দুর্গার আগমনকে ঘিরে হবিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব। গতকাল সকালে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দূর্গোৎসবের। তবে এবারের পূজা মণ্ডপে দেখা দিয়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলা হয়েছে বন্যাদুর্গতদের চিত্র। গতকাল বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে প্রতিটি মণ্ডপে দেখা দিয়েছে সাঁজ সাঁজ রব। চারিদিকে পূজার আবহ। রং-তুলির আঁচরে দেবীমূর্তিকে মোহনীয় করে ফুঁটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। ফলে মন্ডপগুলো সেজেছে নবরুপে।
দূর্গোৎসবকে ঘিরে তৎপর রয়েছে জেলার আইনশৃংখলা বাহিনী। এ বছর জেলায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সাড়ে ৬শ পুলিশ ও ৪ হাজার ৯৮ জন আনসার ভিডিপি। পাশাপাশি মন্ডপগুলোতে ৪ প্লাটুন সেনাবাহিনী ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ টহল দিবে। এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মন্ডপগুলোর আশে-পাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি।
এদিকে, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলা পূজা উদযাপন কমিটিও। মন্ডপে মন্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবকটিম। সব মিলিয়ে হবিগঞ্জে এবার শান্তিপুর্ণ ভাবে দূর্গোৎসব পালন করা হবে। এখন পর্যন্ত কোন ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্কিত ঘটনার সম্ভাবনা দেয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com