মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকানে থাকা কর্মচারীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত ভোররাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ও ব্যকসের সভাপতি শামছুল হুদা ঘটনাস্থলে ছুটে যান। আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লাখ টাকা ছিল। গতকাল শনিবার কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। মিষ্টির দোকান থেকে ৫ লাখ টাকা লুটে নেওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, সিসি টিভির ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। এটিও খতিয়ে দেখা হচ্ছে। ব্যকস সভাপতি শামছুল হুদা জানান, ঘন ঘন চুরি ও ডাকাতির কারণে ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। পুলিশ জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবে বলে আশ্বাস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com