শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

হবিগঞ্জে ধানক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন চা শ্রমিকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকার ধানক্ষেত থেকে অজিৎ সাওঁতাল (৪৫) নামে এক চা শ্রমিকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশে গিয়ে আর ফিরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে চুনারুঘাট থানায় খবর দেন।ওসি মো.কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com