সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

পূজা মন্ডপ পরিদর্শনকালে এনামুল হক সেলিম ॥ হবিগঞ্জ জেলায় কোন সংখ্যা লঘু বা সংখ্যাগুরু নাই, সকলেই আমরা বাংলাদেশী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। গতকাল শনিবার দিন ব্যাপী তিনি হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন। এ সময় তিনি পূজারী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন- আমরা মনে করি হবিগঞ্জে কোন সংখ্যা লঘু, সংখ্যাগুরু নাই, আমরা সবাই বাংলাদেশী। তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আমরা সর্বদায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ইনশা আল্লা কোন অপশক্তি এই দেশে ও দেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর যুবদল সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, সোহেল আরমান, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, রজিব আহমেদ, জিয়াউল হক ফয়সাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com