সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে পরে যুবক দ্বি-খন্ডিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ শায়েস্তাগঞ্জ চলন্ত তেলবাহী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল পাভেল মিয়া (২০) নামে এক পত্রিকা বিক্রেতা। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে রেলওয়ে গুদামের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত পাভেল মিয়া শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিরামচর গ্রামের মোঃ আব্দুল মন্নান এর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী চলন্ত তেলবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল দুই যুবক। তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসামাত্রই চলন্ত অবস্থায় এক বন্ধু লাফিয়ে নীচে নেমে যায়। তার বন্ধু নেমে যাওয়ার দৃশ্য দেখে পাভেল মিয়াও লাফ দিতে গিয়ে ট্রেনের নীচে পড়ে টুকরো হয়ে মৃত্যুবরণ করে। এ বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়া ও তার বন্ধু একই তেলবাহী বগিতে ছিল। তারা দুজনেই মনে করছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে তেলবাহী ট্রেন থামবে। তারা দুজনেই চলন্ত তেলবাহী ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে নীচে পড়ে টুকরো হয়ে যায়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পাভেল মিয়া স্থানীয় ও জাতীয় পত্রিকা বিক্রি করতো বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com