বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সাকিবকে নিয়ে এখন বাংলাদেশের চিন্তা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫১০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব আল হাসান। ব্যাট ও বল উভয় দিক থেকেই দারুণ খেলে যাচ্ছেন। কিন্তু সেই তার ইঞ্জুরি নিয়ে দলে চিন্তার সৃষ্টি হয়েছে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩.৩০-এ ম্যাচটি শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের সময় তিনি কোমরের নিচে চোট পেয়েছিলেন। তিনি অবশ্য তা বুঝতে দেননি। চোটটি হালকা মনে হলেও তাকে ভোগাচ্ছে। এ কারণেই তার খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গতকাল তিনি অনুশীলনও করেননি দলের সাথে।

লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলতে না পারাটা হবে দলের জন্য বড় ক্ষতি। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তিনিই সবচেয়ে ভালো করেছেন। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ আর কার্ডিফে অনবদ্য ১২১। ২৬০ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়ে আপাতত আছেন সবার ওপরে। এমন দুর্দান্ত ছন্দে থাকা সাকিবকে হারানো মানে খেলার আগেই যে কিছুটা পিছিয়ে পড়া।
সুত্রঃ নয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com