মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

বাহুবলে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৫৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক শেখ রাসেল নকআউট ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
এতে তিনি বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি।
বাহুবলসহ জেলার সকল উপজেলা এই উন্নয়নের অংশীদার। এ ছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলা সদরের সকল উন্নয়ন-অগ্রগতির উপকার ভোগ করছেন পুরো জেলার মানুষ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com