বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

ট্রেনে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ যাত্রীরা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৪৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : গত কয়েক মাস ধরে যাত্রীবাহী ট্রেনে হিজড়াদের ব্যাপক উৎপাত শুরু হয়েছে। টাকা ওঠানোর নামে এরা ব্যাপক হারে টাকা আদায় করে। চাহিদা মত টাকা আদায় করতে এরা যাত্রীদের রীতিমত জিম্মি করে ফেলে। কোন কারণে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অথবা একটু দেড়ি হলেই নাজেহাল হতে হয়। অনেকে যাত্রী হিজড়া দেখলে ভয়ে আঁৎকে ওঠেন। তাই খুব তাড়াতাড়ি পকেট থেকে বের করে টাকা দিয়ে দেন। টাকা দিতে একটু দেড়ি হলেও তারা অশ্রাব্য ভাষায় গালাগালি করে। এমনকি ছেলে-মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেয়। আর যাত্রীদের কারো কোলে শিশু থাকলে বেশি টাকা আদায়ের জন্য নতুন ভঙ্গিমা শুরু করে ভীতিকর পরিবেশের সৃষ্টি করে। এমনকি ওই শিশুকে কোল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে নাচানাচি করে। এতে শিশুটি ভয়ে চিৎকার শুরু করে। ফলে বাধ্য হয়ে চাহিদা অনুযায়ী মোটা অংকের টাকা দিতে হয় অভিভাবকদের।
ভুক্তভোগীরা জানিয়েছেন, টাকা আদায়ের জন্য হিজড়ারা এতটাই জঘণ্য আচরণ করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আশপাশের যাত্রীদের সামনে যাত্রীরা লজ্জায় পড়ে যান। অনেক সময় ছেলে-মেয়েদের সামনে মা-বাবাকে অপমান করে। গত বুধবার চট্রগ্রাম স্টেশন থেকে শুরু করে দেশের যে প্রান্তেই যাওয়া হোক না কেন হিজড়াদের কবলে পড়তেই হয়। যাত্রী ভেদে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত আদায় করে থাকে এরা। কিন্তু চট্রগ্রাম, চাদপুর স্টেশনের মত জায়গায় যেখানে নিরাপত্তাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, সেখানে হিজড়াদের এই অত্যাচার মেনে নেয়া যায় না। তবে স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে জানা নাই বলে দায় এড়িয়ে যায়। তাদের বক্তব্য হলো- স্টেশনে মাঝে মধ্যে হিজড়াদের দু’ একজনতে দেখা যায়। তবে তারা চাঁদাবাজি করে বলে তাদের জানা নেই বলে জানান। এমনকি আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে দায় এড়িয়ে যান কর্মকর্তারা। গত বুধবার চট্রগ্রাম থেকে ট্রেনে করে চাদপুর যান এক ব্যবসায়ী মোজ্জামেল হক। আবার বৃহস্পতিবার ফিরে আসেন। তিনি জানান, ওই দিন সকালে আন্তঃনগর ট্রেন তিস্তায় ওঠেন। সকাল ৮টার কিছুক্ষণ পরে চট্রগ্রাম থেকে ট্রেন ছেড়ে দেয়ার সঙ্গে সঙ্গে দুজন হিজড়া এসে তার কাছে ৫০ টাকা দাবি করেন। টাকা বের করাতে একটু দেড়ি হওয়ায় দুজন হিজড়া অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। স্ত্রীর সামনে বেচারা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েন। তার পাশেই বসা ছিল একজন কলেজ ছাত্র। আমি ছাত্র আমি টাকা দেব না বলতেই তার স্পর্শকাতর স্থানে হাত দেন এক হিজড়া। সবার সামনে এমন ঘটনায় কয়েকজন প্রতিবাদ করলে আরও ক্ষেপে যায় ওরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com