সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হ্যালো, মুভস ও টিবিএইচ বন্ধ করছে ফেসবুক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৮৩০ বার পঠিত

ফেসবুকের অধীনে থাকা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো জনপ্রিয়। কিন্তু ফেসবুকের অধীনে থাকা মানেই সব অ্যাপ যে জনপ্রিয় হবে, তা কিন্তু নয়। ফেসবুকের অধীনে থাকা হ্যালো, মুভস ও টিবিএইচের ব্যবহার খুবই কম। তাই এই তিন অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

হ্যালো হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কন্টাক্ট অ্যাপ। মুভস হচ্ছে ফিটনেস অ্যাপ আর টিবিএইচ হচ্ছে সামাজিক যোগাযোগের একটি অ্যাপ্লিকেশন। গত সোমবার ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহার কম হওয়ার কারণে তিনটি অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৪ সালে ফিটনেস অ্যাপ মুভস চালু হয়। এটি ব্যবহারকারীর দৈনন্দিন শারিরীক কার্যক্রমের রেকর্ড রাখে। ৩১ জুলাইয়ের পর অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ২০১৫ সালে ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হ্যালো অ্যাপটি তৈরি করা হয়। এতে কন্টাক্ট নম্বরের পাশাপাশি ফেসবুকের তথ্যও রাখা যায়। কয়েক সপ্তাহের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে।

ফেসবুক পণ্য ব্যবস্থাপক নিকিতা বিয়ের ‘টিবিএইচ’ অ্যাপটির সহপ্রতিষ্ঠাতা। ‘টু বি অনেস্ট’ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবিএইচ। এটি যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার্থীদের জন্য পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগের অ্যাপ। ২০১৭ সালে ফেসবুক অ্যাপটি কিনে নেয় এবং আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

৯০ দিনের মধ্যে অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com