বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-
দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পৃষ্টপোষকতায় মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে আপসহীন থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১৯ সালের ২ মার্চ যাত্রা শুরু করেছিল দৈনিক সময়ের আলো। দেখতে দেখতে ৩ বছর পার করে ৪র্থবর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি। সময়ের আলো ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে সময়ের আলো পরিবার। জেলা প্রতিনিধি কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেনে চৌধুরী।
তিনি বলেন, সময়ের আলো পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে জনগনের আস্থা অর্জন করেছে। আমি আশা করি সময়ের আলো সবসময় মানুষের মাঝে আলো ছড়াবে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবে এই পত্রিকাটি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা জেলা প্রতিনিধি আব্দুল হালীম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলাদেশ খরব জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, সাংবাদিক জুয়েল চৌধুরী, আব্দুল হান্নান, সাইফুর রহমান তারেক, আজিজুর রহমান শায়েল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, এডভোকেট সাইফুর রহমান ফয়সাল, সময়ের আলো বানিয়াচং প্রতিনিধি আশিকুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com