শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

কালাই রুটিতে ২০ বছর ধরে চলে মিনার সংসার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৮২২ বার পঠিত

রাজশাহী সার্কিট হাউসের পাশে পদ্মাপাড়ের শিমলা পার্ক এলাকায় ২০ বছর ধরে কালাই রুটি বিক্রি করছেন মিনা বেগম (৪২)। এ থেকে যে আয় হয় তা দিয়ে অভাব-অনটনে সংসার চলে তার। প্রতিদিন মিনা বেগমের দোকানে কালাই রুটি খান দিনমজুর থেকে শুরু করে অবস্থাপন্ন লোকরা।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দফায় তার দোকানে রুটি খান। দ্বিতীয়বার মিনার দোকানে কালাই রুটি খেতে এসে তার এক ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ছেলে চাকরি পেলে সংসারের অভাব দূর হবে, সেই আশায় এখন বুক বেঁধে আছেন সংগ্রামী এই নারী।

নগরীর শ্রীরামপুর এলাকায় মিনার বাড়ি। স্বামী হাকিবুল ইসলাম। চার সন্তানের অভাব-অনটনের সংসার তাদের। হাকিবুল দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। কাজ করতে পারেন না। তাই নিজেই সংসারের হাল ধরেছেন মিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com