বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। একসময় বিদ্যালয়টিকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল, নানা সংকটের কারণে তা অনেকটাই ম্লান হয়ে এসেছে। তবে নতুন চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টি আবারও ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলছে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। কয়েক বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হয়েছে। কমিটি গঠিত হলেও অনেক সময় তা কার্যকরভাবে বিদ্যালয় পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ রয়েছে। ফলে অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা দেখা দিয়েছে।

অভিভাবকদের প্রত্যাশা, যোগ্য ও দক্ষ শিক্ষক, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পেতে পারে। কারণ এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন অনেক মানুষ। তাদের প্রত্যাশা, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় শুধু নামেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে মাধবপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সম্প্রতি বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। নতুন ভবন নির্মাণকে বিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। নতুন অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, বিদ্যালয়টির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে গুরুত্ব দেওয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com