সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক

কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন এর ৪ গ্রামের কাদা পানিতে মানুষের বন্দিজীবন , দুর্ভোগ দেখার কেহ নেই। বৃষ্টি হলেই সড়কজুড়ে জমে কাদাপানি। পিচ্ছিল পথে চলাচল করতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাচ্ছেন না ভোগান্তি থেকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন দুরবস্থা তৈরি হয়েছে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাতুলা গ্রামের পশ্চিম পাশের একটি সড়কে। এতে সোনাতুলা, আমতলা, হুরপাড়া ও ভোলারজুম —চার গ্রামের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন আনুমানিক ২০০ থেকে ৩০০ মানুষ চলাচল করেন। তাঁদের জন্য এটি যাতায়াতের অন্যতম সহজ পথ। কিন্তু বৃষ্টির দিনে কাদা ও পানি জমে থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া কিংবা দৈনন্দিন কাজ সারতেও ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে একই দুর্ভোগ চলতে থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। স্থানীয় বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় কাদা ও পানি জমে যায়। তখন চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়। জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিয়েছেন, কিন্তু সড়কটি সংস্কার হচ্ছে না। আমরা দ্রুত এর সমাধান চাই।”
সড়কটির বেহাল দশার কারণে শুধু যাতায়াত নয়, স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, সড়কটি সংস্কার করা হলে চার গ্রামের হাজারো মানুষের চলাচল সহজ হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
এ অবস্থায় সড়কটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, শীঘ্রই এ রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com