বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

মাধবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ : ১ সপ্তাহে শতাধিক রোগী ভর্তি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৭০ বার পঠিত

জালাল উদ্দিন লস্কর,মাধবপুর:-মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, প্রায় প্রতিদিনই ১০/১২ জন রোগী এখানে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের বেশীরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য বিভাগের লোকজন আন্তরিকভাবে তাদের সেবা দিয়ে সুস্থ করে তুলছেন জানিয়ে সংস্লিষ্ট সূত্র গত ১ সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তির তথ্য নিশ্চিত করেছে । তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলেও একইসাথে নিশ্চিত করেছে সূত্রটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন আমার হবিগঞ্জকে জানিয়েছেন, খাওয়া দাওয়ার সমস্যার কারনেই বেশীরভাগ রোগী ডায়রিয়া কিংবা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। তার মতে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্ট্রিট ফুড বর্জন করার মাধ্যমেই ডায়রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।

বুধবার (৩০মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে বেশ কয়েকজন ডায়রিয়া রোগী দেখা গেছে। আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের শিশু মিয়া এসেছেন তার ডায়রিয়া আক্রান্ত পুত্রবধুকে চিকিৎসা করাতে।

শিশু মিয়া জানান,গত রাত থেকে তার পুত্রবধু রহিমা ডায়রিয়ায় ভুগছে।আজ সকালে এখানে নিয়ে আসার পর তাকে স্যালাইন ও প্রয়োজনীয় অন্যান্য সেবা দেওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে এখন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com