বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

সাবেক এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবলের সমুদ্রফেনা হতে নবীগঞ্জের আনোয়াপুর গ্রামে বিদ্যুতায়ন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম আনোয়ারপুরে প্রায় ৮০ লক্ষ টাকা সরকারি ব্যয়ে বিদ্যুৎ সংযোগ সমাপ্ত হয়েছে।
সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এই বিদ্যুৎ সংযুক্ত হওয়ায় স্নানঘাটের সমুদ্রফেনা ও কালিয়ারভাঙ্গার আনোয়ারপুরের হাওর অধ্যুষিত মৎস্যজীবী পরিবারগুলো সরকারের বিদ্যুৎ সেবায় সংযুক্ত হলো।

সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি গুংগিয়াজুরী হাওর পাড়ের মানুষ। হাওরের সুবিধাবঞ্চিত মানুষকে আওয়ামী লীগ সরকারের আলোর ধারায় আনতে সাংসদ থাকা অবস্থায় আমি সরকারের বিদ্যুৎ মন্ত্রনালয়ে ডিও প্রেরণে আবেদন করলে সাংসদ হিসাবে আমার বরাবর বিশেষ বিদ্যুৎ বরাদ্দ মঞ্জুর হয়।

এই বরাদ্দ দিয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হয়। যেহেতু সমুদ্রফেনা ও আনোয়ারপুর হাওর অধ্যুষিত গ্রাম তাই দূর্গম এই দুই গ্রামের বিদ্যুৎতায়ন সময়সাপেক্ষ হয়ে ওঠে।

অবশেষে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিষয়টি জানালে বিশেষ তদারকিতে আবারও বেগবান হয় এই বিদ্যুৎ সংযুক্তির কর্মকান্ড।

সোমবার( ২৮ মার্চ) বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিদ্যুৎ খুটি ও সংযোগ আনয়নে হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এর জিএম মোতাহার হোসেন, সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ সহ উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

এসময় শোকর গোজার দাতব্য সেবালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ বাহুবল উপজেলায় সীমান্তবর্তী দুই গ্রামে বিদ্যুৎ সংযুক্তির মাধ্যমে আল্লাহ তায়ালা সুন্দর পরিসমাপ্তি ঘঠালেন।

এই সময় সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ, বিদ্যুৎ লাইন ইনস্পেক্টর কামররুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন- অর রশিদ, ওর্য়াড আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন,কৃষক লীগ ওয়ার্ড সভাপতি কাছন মিয়া, শোকর গোজার পাঠশালার কমিটির সভাপতি দীলিপ সহকারি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সমুদ্রফেনা ও আনোয়ারপুর গ্রামের নানা বয়সী নারী- পুরুষ বিদ্যুতায়নের আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com