শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায় চিমটিবিল বিওপির টহলদল। এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

আটক উজ্জল বাড়াই আমু চা-বাগানের পুরান লাইনের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বালক বাড়াই।

এদিকে, শুক্রবার দুপুর ১২টার দিকে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাটের সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে গাঢ়োটিলা এলাকায় পৃথক অভিযানে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com