স্টাফ রিপোর্টার : মোঃ আব্দুল আজিজ চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মোঃ আব্দুস সহিদ মিয়ার একমাত্র ছেলে।
আজিজের পরিবারসূত্রে জানা যায়,আজ সোমবার(২৫ অক্টোবর) বিকাল প্রায় ৫টায় স্ট্রোকের রোগী নিয়ে আজিজ সিলেট যাওয়ার পথে মিরপুর গ্যাস পাম্পে ভিআইপি লাইনে গ্যাস নিতে ঢুকে।গ্যাস নেওয়ার পর অতিরিক্ত টাকা(ভিআইপি লাইনের টাকা) পরিশোধ না করায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং হাতের একটি আঙুল ভেঙ্গে দেয় পাম্পে কর্মরত লোকজন।আজিজের মা বলেন,আমার ছেলে হাসাপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আমি এর বিচার চাই বলে হাউমাউ করে কাঁদেন তিনি।এ বিষয়ে তাঁরা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন আজিজের পরিবার।
Leave a Reply