রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

দেশের উদ্দেশে রওয়ানা তামিম-মুশফিকরা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৩৪ বার পঠিত

অনলাইন ডেস্ক ॥ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ বাতিল করে দেশে ফিরছেন ক্রিকেটাররা। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে রওনা হয়েছে বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারসহ মোট ১৯ সদস্য। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা রয়েছে তাদের।

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর তাদের দ্রুত দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ঘটনার আকস্মিকতার পর হোটেলবন্দি ছিলেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি পর্যায়েও যোগাযোগ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, টিকিট পেলেই তারা দেশে ফিরবেন। প্রাথমিকভাবে কয়েকটি দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন ফ্লাইটে ওঠার কথা বললেও একইসঙ্গে ফিরছেন সবাই। বিশেষ ব্যবস্থায় টিকিট পেয়েছেন তামিম-মুশফিকরা।

এমন এক ঘটনার সাক্ষী হয়ে দেশে ফেরার জন্য উদগ্রীব হয়েছিলেন দলের অন্যতম সিনিয়র সদস্য মুশফিকুর রহীম। বিমানবন্দরে পৌঁছে নিজের একটি ছবি আপলোড করে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ! শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার সময় হয়েছে।’

এদিকে, শনিবারই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট। কিন্তু ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার সময় খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢোকার মুখে অজ্ঞাত এক নারীর কাছ থেকে হামলার সতর্কবার্তা পেয়ে কোনোরকমে বেঁচে ফিরেছেন তামিম, মিরাজ, তাইজুলরা।

পরে শুরুতে ঘটনাস্থল থেকে অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিজেদের টিম হোটেলে ফিরে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তারা শুরুতেই জানিয়ে দেন যত দ্রুত সম্ভব দেশে ফেরার ইচ্ছা। কেননা এমন এক ঘটনার সাক্ষী হওয়ার পর ক্রিকেট খেলার মানসিক অবস্থায় ছিলেন না কেউই।
সুত্র: জনকন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com