সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

নবীগঞ্জে ব্যবসায়ীর বাসায় চুরি ॥ টাকা-স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোড এলাকায় একটি ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয়। জানা যায়, নবীগঞ্জ শহরের মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের দোকান “সুহাগ টেলিকম”-এর মালিক হাবিবুর রহমান হাবিবের ওসমানী রোডের বাসায় কেউ না থাকার সুযোগে একদল সংঙ্ঘবদ্ধ চোর বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালসহ মোট আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ নিয়ে যায়। বাসায় ফিরে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান এবং নবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com