বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে লাইসেন্সবিহীন সাতটি অবৈধ করাতকল (স-মিল) সিলগালা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ দল। অভিযানে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শানখলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানসংশ্লিষ্টরা জানান, শানখলা বাজারের আধা কিলোমিটারের মধ্যে লাইসেন্স ছাড়াই সাতটি করাতকল পরিচালনা করা হচ্ছিল। অভিযানের সময় করাতকলগুলোর কোনোটিতেই সংশ্লিষ্ট মালিক বা কর্মচারীদের পাওয়া যায়নি। পরে লাইসেন্স না থাকায় করাতকলগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত পিআরও মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। সিলগালা করার পরও কেউ করাতকলগুলোতে কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। এ সময় হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com