বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

সৌদিতে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাটের যুবকের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫১৫ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সাহাব উদ্দীন (৪০)। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় বসবাসরত বাঙ্গালী কমিউনিটির নেতা মোঃ আবদুল ওয়াদুদ। জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ১৪ আগস্ট সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। সৌদি আরবের জেদ্দা শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছিলেন তিনি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com