বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রেমাগ্নির নির্মম দহন :রুনা আক্তার স্বপ্না

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৮৭ বার পঠিত

প্রেমাগ্নির নির্মম দহন
রুনা আক্তার স্বপ্না

হৃদয় গ্রন্থির প্ররোচনা আর অনুভূতির অনন্ত ব্যঞ্জনায় হারিয়ে নিজেকে,
মনের নীরব ভাষাগুলো অশ্রু সলিলে ঢেউ তুলে খুঁজে তোমাকে।

কষ্টগুলো শব্দ হয়ে কবিতায় দেয় ডুব,
স্নায়ুকোষের অস্থিরতায় গতিময় জীবন নীরব।

শিশিরের জলে ধুঁয়া ধরণীতল
তবু মন পুড়েছে অনুরাগে,
আদিঅন্ত নিশিভোর লজ্জিত বিভ্রম
ভেসে যায় অযাচিত আবেগে।

জীবন খাতার সফেদ পাতাগুলো
মলিন হয় দীর্ঘশ্বাসে,
শ্বাশত প্রেম হৃদয়ে ঝড় তুলেে
অনাহুত প্রশ্বাসে।

পুরানো পলেস্তরারে মতো খয়ে খয়ে পড়ে বোধের দেয়াল,
অস্তরাগের লালিমা দু’টি চোখে টেনে দেয় নেশার কাজল।

ঋতুবতী রয়ে যায় স্বপন,
শতো যাতনায় তার হয়না
প্রজনন,নানান রকম অস্থিরতায় হয় সংক্রামণ।

দুটি চোখে সারারাত ধরে রাখে চাঁদ,
নির্মোহ শুন্যতায় নিশি হয় ভোর,
প্রেমাগ্নির নির্মম দহনে পোড়ায়ে
উঁকি দেয় দ্যুতিময় প্রভাকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com