স্টাফ রির্পোটার: চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ
চুনারুঘাট পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গত বুধবার (১ জুলাই) পৌরসভার প্রশাসক গালিব চৌধুরীর নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী এবং পৌর প্রকৌশলী টিটন দাশ। অভিযান চলাকালে যত্রতত্র অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করা কয়েকটি সিএনজি অটোরিকশা ও টমটম জব্দ করা হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ সময় পৌরসভার পক্ষ থেকে চালকদের নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যত্রতত্র অবৈধভাবে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
অভিযানকালে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply