মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক, চুনারুঘাট শাখার সহযোগিতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, হবিগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস, উপপরিচালক তানভীর আহমেদ এবং শুভাশীষ পাল।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রান্টু চন্দ্র দাস বলেন-জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, জালনোট গ্রহণ বা প্রচলনের ঝুঁকি এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম, সোনালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক রাজিব রায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বীরাজ চক্রবর্তী, উত্তরা ব্যাংক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জালনোট প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com