সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

২৬ মে, ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণার দাবিতে “ধামালি চুনারুঘাট”এর গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ সিলেটের ঐতিহ্যবাহী ধামাইলকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে “ধামালি চুনারুঘাট” সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। বাংলাদেশ সরকারের কাছে ২৬ মে-কে ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণার দাবি জানাতে স্বারকলিপি পেশের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৮ জুলাই শুক্রবার এক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট লোকসংগীতশিল্পী লাভলী দেব। তিনি বলেন, ২০২৩ সালে ‘ধামালি চুনারুঘাট’ প্রথমবার এই দাবিপত্র সরকারের কাছে পেশ করেছিল। এবার চাই সিলেট অঞ্চলের প্রতিটি মানুষ একসঙ্গে এগিয়ে আসুক, যাতে ধামাইলের ঐতিহ্য আরও দৃঢ়ভাবে তুলে ধরা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিপ্রা দাশ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোস্তাক বাহার বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য জাতীয় স্বীকৃতি অর্জনের পূর্বে ব্যাপক জনমত তৈরি করা। সিলেট বিভাগের সকল উপজেলা এবং নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার ধামাইলপ্রধান অঞ্চলগুলোতে জনসংযোগ, মতবিনিময় ও স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়ভাবে উৎসব-অনুষ্ঠানে ধামাইলকে অন্তর্ভুক্ত করে এর জনপ্রিয়তা বাড়ানো ও সামাজিক সচেতনতা তৈরি করাই এই আন্দোলনের লক্ষ্য। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী সিলেটিদের জন্য অনলাইনে স্বাক্ষর কর্মসূচি চালু করারও পরিকল্পনা রয়েছে। ধামাইলকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে ‘ধামালি চুনারুঘাট’-এর এই প্রয়াস ইতোমধ্যে সিলেট অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সরকার জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ২৬ মে-কে শিগগিরই ‘জাতীয় ধামাইল দিবস’ হিসেবে ঘোষণা করবে।

উল্লেখ্য, ২০২৩ ইং সনের ১৮ মে ‘ধামালি চুনারুঘাট’ সর্বপ্রথম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৬ মে-কে ‘জাতীয় ধামাইল দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য এর সভাপতি ধামাইল সংগ্রাহক ও পৃষ্ঠপোষক এডভোকেট মোস্তাক বাহারের নেতৃত্বে স্মারকলিপি প্রেরণ করে। একইসাথে সংগঠনটি রাধারমনের জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন হয় বলে ২০২৩ইং, ২০২৪ইং ও ২০২৫ইং সনে ধামাইল দিবসের পাশাপাশি ‘রাধারমন স্মরণ দিবস’ও পালন করে।‘ধামালি চুনারুঘাট’ এর আহবানে সাড়া দিয়ে বাংলাদেশের সিলেটের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে দিবসটি পালন করা হয়।

গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনের পূর্বে ‘ধামালি চুনারুঘাট’ এর পক্ষ থেকে এর উপদেষ্ট ও কন্ঠশিল্পী লাভলী দেবকে ফুলেল শুভেচ্ছ ও বিশেষ সম্মননা ক্রেষ্ট দেয়া হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com