বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

নির্ভরতা – মাহমুদ মুরাদ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৬৩২ বার পঠিত

মাহমুদ মুরাদ: নির্ভরতা,এ এক ভয়ংকর অদ্ভুত নেশা,
একটু একটু করে ক্রমান্বয়ে
পরগাছার মত বেড়ে ওঠা উপদ্রব।
জড়িয়ে ধরে অশ্বথ্ যেমন,
তেমনি বাড়ন্ত লাউয়ের ডগা হয়ে গোটা বাঁশের মাচাকে
ঢেকে দেয় একটা সময়ে!

ছেলেবেলায় স্বপ্ন পুষতাম,
বড় হয়ে একটা বই আর ক্যাসেটের দোকান দেবো।
রাজ্যের বই পড়তে গান
শুনতে কোন বাধা রইবেনা আর;
বয়স বেড়েছে, হয়তো বড় ও হয়েছি,
তবুও নির্ভরতার প্রতীক
হয়ে উঠতে পারিনি কারো।
কখনো জঞ্জাল হয়ে, কখনো বা শ্যাওলা অথবা
পরজীবী লতা গুল্মের মত,
জড়াতে চেয়েছি অশ্বথ কোনো!

যে মানুষ নিজেকে আড়াল রাখে
আজীবন,কথার খেলায় অসতর্কতার শব্দে হেরে যাবে সে বেশুমার,বোধের আঙিনা ছুঁয়ে থাকা বিভা মিলিয়ে যেতে থাকে সীমাহীন নিষ্ঠুরতায়,
গহীনে সংগোপনে বেড়ে ওঠা
বিষবৃক্ষ ভাটির কালেও
বন্দী করে রাখে মরণ নেশায়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com