শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক চা বাগানে জনপ্রিয়তার শীর্ষে হোসাইন মোহাম্মদ রফিক, কর্মীসভায় ব্যাপক সাড়া চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেন তালুকদার ও সম্পাদক খন্দকার আলাউদ্দিন। শায়েস্তাগঞ্জে সুতাং নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা

চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট পৌরসভার চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক – এডিভি ও ফরাসি উন্নয়ন সংস্থা – এএফডি এর প্রতিনিধি সিনথিয়া মিলা সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর – এলজিইডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা।

গত সোমবার দুপুর ১২টায় প্রতিনিধি দলটি চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে পৌঁছালে পৌর প্রশাসক,সামাজিক,রাজনৈতিক ও পৌর কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুরুতেই পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর হিসাব রক্ষক জনাব লিয়াকত চুনারুঘাট পৌরসভার চলমান প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এডিভি ও এএফডি এর আর্থিক সহযোগিতায় এবং এলজিইডির কারিগরি সহায়তায় আমাদের পৌরসভায় রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে।”
প্রজেক্টেরের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।

এলজিইডি মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে এডিভি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা কাজের মান, ম্যাটেরিয়ালের গুণগত দিক এবং কাজের গতি খতিয়ে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলে তাদের মতামত জানেন।

এএফডির ক্যান্টি ডিরেক্টর
সিনথিয়া মিলা সাংবাদিকদের বলেন, “চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজের অগ্রগতি আমাদের প্রত্যাশা অনুযায়ী। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। তবে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এডিভির সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর অমিত রায় বলেন নিরাপদ পানি ও নারীদের অগ্র অধিকার দিয়ে সামাজিক প্রজেক্ট গুলো চালিয়ে নিতে হবে।

এলজিইডি মন্ত্রণালয়ের প্রজেক্ট ডিরেক্টর তোফায়েল আহমেদ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। উন্নয়নের কাজ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করার তাগিদ দেন।
অর্থমন্ত্রালয়ের যুগ্ন সচিব মোস্তফা মোর্শেদ বলেন চুনারুঘাট পৌরসভার বাজার হাট, স্থায়ী ভবন সহ বাজারে যানযট নিরসনে দ্রুত কাজ করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।

পৌর প্রসাশক প্রতিক্রিয়া
চুনারুঘাট পৌর প্রসাশক জনাব গালিব চৌধুরী বলেন, “উন্নয়ন সহযোগী সংস্থা এডিভিও এএফডি এবং এলজিইডির সহযোগিতা ছাড়া এত বড় উন্নয়ন সম্ভব ছিল না। প্রতিনিধিদের দেওয়া পরামর্শ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। অচিরেই চুনারুঘাট একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে উঠবে।”

পরিদর্শনের সময় পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু,বিএনপি সাধারণ সম্পাদক মীর সিরাজ,প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক চৌধুরী সহ পৌর নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com